বাঘায় পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনে, ২ লাখ টাকা অর্থদণ্ড
বাঘা প্রতিনিধি: বাঘায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এর অভিযোগের প্রেক্ষিতে বাঘা পুলিশের সহযোগিতায় গড়গড়ি ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীতে মোবাইল কোর্ট করা হয়।
বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অপরাধে আটক দুই ব্যক্তির প্রত্যেককে এক লক্ষ করে মোট দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডিতরা হলো নাটোর জেলার লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের অনিলের ছেলে কৃষ্ণ (৩৮) ও একই উপজেলার দুড়ড়িয়া গ্রামের আবুলের ছেলে আরিফুল ইসলাম (৩৫)। গত বৃহস্পতিবার বিকেলে চালানো এই অভিযানে আদায় কৃত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের নির্দেশ দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি আক্তার। তিনি জানান বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত ধাকবে।











