ঢাকা | জুলাই ১০, ২০২৬ - ১২:৩১ পূর্বাহ্ন

সরকারি সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী মিনু

  • আপডেট: Thursday, July 9, 2026 - 10:12 pm

স্টাফ রিপোর্টার: সরকারি সফরে আজ শুক্রবার রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।

সফরকালে তিনি বিভিন্ন সরকারি ও সামাজিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

সফরসূচি অনুযায়ী, আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় বিমানযোগে রাজশাহীতে পৌঁছাবেন ভূমিমন্ত্রী। আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর উপশহর দড়িখরবোনার মোড়ে পূবালী ব্যাংক পিএলসি আয়োজিত ‘বাংলা কিউআর’ বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানে এবং বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এসএসসি-২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিকেল ৩টায় তিনি রাজশাহী মহানগর বিএনপির মতবিনিময় সভায় এবং রাত পৌনে ৮টায় শাহ ডাইন কনভেনশন সেন্টারে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেবেন। আগামী রোববার (১২ জুলাই) সকালে তিনি ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।