তানোর পৌরসভা জামায়াতের দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণা
তানোর প্রতিনিধি: তানোর পৌরসভা নির্বাচনে আনুষ্ঠানিক ভাবে জামায়াতের দলীয় মেয়র প্রার্থী হিসেবে ৫নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী মাহাবুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে তানোর থানা মোড়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে তানোর পৌর সভায় জামায়াতের দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
তানোর পৌর জামায়াতের আমির মুখছেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মইনুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মর্তুজা। উপস্থিত ছিলেন সিনিয়র জামায়াত নেতা অধ্যাপক জামিলুর রহমান, সিনিয়র জামায়াত নেতা সিরাজুল ইসলাম, তানোর উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেন, তানোর উপজেলা জামায়াতের সেক্রেটারী ডিএম আক্কাস আলী, মুন্ডুমালা পৌর সভার জামায়াতের দলীয় মেয়র প্রার্থী আনিসুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে তানোর পৌরসভার ৩ জন সংরক্ষিত নারী ও ৯ জন পুরুষ কাউন্সির প্রার্থীর নামও ঘোষণা করা হয়।
এরা হলেন, ১নং নুরুল ইসলাম, ২নং জুয়েল উদ্দিন, ৩নং মিজানুর রহমান, ৫নং আফজাল হোসাইন, ৬নং আনোয়ার হোসাইন, ৭নং আবুল হাসান, ৯নং মিনারুল ইসলাম। ১,২,৩ নং ওয়ার্ড ১ নং সংরক্ষিত নারী প্রার্থী রোকেয়া, ৪,৫,৬নং ওয়ার্ড ২ নং সংরক্ষিত নিলুফা এবং ৭,৮,৯নং ওয়ার্ড ৩ নং সংরক্ষিত নারী প্রার্থী হিসেবে মাহফুজার নাম ঘোষণা করা হয়েছে।











