ঢাকা | জুলাই ৫, ২০২৬ - ১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে আরএমপির অভিযানে গ্রেপ্তার ১৫

  • আপডেট: Saturday, July 4, 2026 - 10:37 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ১৫ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধের মামলায় আরও ৪ জন রয়েছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, আরএমপির নিয়মিত অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে এই ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।