ঢাকা | জুলাই ৫, ২০২৬ - ১২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম

রাবি গবেষণা সংসদের সভাপতি আশিকুর, সম্পাদক আল-আমিন

  • আপডেট: Saturday, July 4, 2026 - 10:37 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের (আরইউআরএস) ৪র্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে আল-আমিন ইসলাম দায়িত্ব পেয়েছেন। গত শুক্রবার এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন- সহ-সভাপতি (গবেষণা) আশরাফ পারভেজ, সহ-সভাপতি (প্রশাসন) হাছনা শাম্মা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার সিয়াম ও আনসারুল হক সায়েম, কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহরিয়ার সিয়াম এবং সহকারী কোষাধ্যক্ষ সামিহা হোসেন।

এছাড়া ডেপুটি রিসার্চ ডিরেক্টর (নন-স্টেম) সাকিব সোহাগ, অফিস সম্পাদক আরমিন জাহান আভা, সহকারী অফিস সম্পাদক আতিফ সারমিলা, সাংগঠনিক সম্পাদক (এক্সটার্নাল) রাগীব মোহাম্মদ আলতাফিন, সাংগঠনিক সম্পাদক (রিসার্থ) মুজাহিদুল ইসলাম সাঈম এবং সাংগঠনিক সম্পাদক (ইন্টার্নাল) হিসেবে সামাইরা সামান্তা প্রজ্ঞা দায়িত্ব পেয়েছেন।

কমিটি ঘোষণার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের মডারেটর ও মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি ইমতিয়াজ হাসান, ফোকলোর বিভাগের অধ্যাপক ড. হাবিবুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক মোহাম্মদ ইশতিয়াক এবং ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের প্রভাষক মোহাম্মদ সাইদুল ইসলামসহ সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।