রাসিককে পৌরকর বাবদ ৬০ লাখ টাকা দিল রাজশাহী বিশ্ববিদ্যালয়
স্টাফ রিপোর্টার: চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসের অর্ধবার্ষিকী পৌরকর বাবদ রাজশাহী সিটি কর্পোরেশনকে (রাসিক) ৬০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাবি কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই-সাঈদের হাতে এই পৌরকরের চেক তুলে দেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে রাসিকের নিয়মিত ট্যাক্স পরিশোধের অংশ হিসেবে এই অর্থ প্রদান করা হয়েছে। চেক হস্তান্তরকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম, রাসিকের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুনসহ রাবি ও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











