রাজশাহী নগরীতে পুলিশি অভিযানে ৬ জন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার মহানগর পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান (পিপিএম) এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ জন, মাদক মামলার ১ জন এবং অন্যান্য অপরাধের মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। নগরীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।











