ঢাকা | জুন ২৫, ২০২৬ - ৪:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম

সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

  • আপডেট: Wednesday, June 24, 2026 - 11:01 pm

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্তে ৩টি শিশুসহ ৯ জন বাংলাদেশি নাগরিককে ভারতের অভ্যন্তর থেকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধায় তা ব্যর্থ হয়।

বুধবার ভোর ৪টার দিকে ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা এই চেষ্টা চালায়।

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, জিরো লাইনে বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং অবৈধভাবে কাউকে সীমান্ত অতিক্রম করতে দেওয়া হবে না।