কেশরহাট বণিক সমবায় সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন-২০২৬-এর আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে।
বুধবার বিকেল ৫টায় কেশরহাট উচ্চ বিদ্যালয় চত্বরে প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা কামরুজ্জামান এই তফসিল ঘোষণা করেন।
এ সময় সহকারী নির্বাচন কমিশনার খুশবর রহমান ও জেকের আলী উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সমিতির মোট ১৫টি পদের বিপরীতে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সমিতির মোট ভোটার সংখ্যা ১,৫৫০ জন।











