চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে আগুন, সাড়ে ৩ কোটি টাকার ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নিউ মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মার্কেটের দ্বিতীয় তলায় শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।
পরে ফায়ার সার্ভিসের রাজশাহী, শিবগঞ্জ ও নাচোল উপজেলার ৬টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।











