ঢাকা | জুন ২২, ২০২৬ - ১:২৫ পূর্বাহ্ন

শিরোনাম

রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, দোকান ভাড়ার ১৫% সারচার্জ মওকুফ

  • আপডেট: Sunday, June 21, 2026 - 11:01 pm

স্টাফ রিপোর্টার: আগামী ৩০ জুন পর্যন্ত বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার ওপর ১৫% সারচার্জ মওকুফ ঘোষণা করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্মানিত নগরবাসীকে জানানো যাচ্ছে যে, আগামী ৩০ জুন-২০২৬ পর্যন্ত  রাজশাহী সিটি কর্পোরেশনের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার ওপর ১৫% সারচার্জ মওকুফ করা হয়েছে।

উক্ত সারচার্জ মওকুফ ও বিধি মোতাবেক সকল সুুবিধা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’’