ঢাকা | জুন ২২, ২০২৬ - ১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে ‘অতিথি ডটকম’-এর সেলস ম্যানেজারদের সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, June 21, 2026 - 10:47 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অ্যাপসভিত্তিক প্রতিষ্ঠান ‘অতিথি ডটকম’-এর সেলস ম্যানেজারদের নিয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার নগরের নাইস কনভেনশন সেন্টারে “টিম ওয়ার্ক উইথ প্রফেশনালিজম” ও “অতিথি ওভারভিউ” শীর্ষক এই বিশেষ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, উদ্যোক্তা ও তরুণ প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল। তিনি বলেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে অতিথি গ্রুপ কাজ করছে। অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে ‘অতিথি’ দেশের পর্যটন, টিকিট বুকিং ও তথ্যপ্রযুক্তি খাতে ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

লায়ন আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল লায়ন এস এম ফেরদৌস ও ডিআইজি খান সাঈদ হাসান। তারা তরুণদের সঠিক প্রশিক্ষণ ও পেশাদারিত্বের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন লায়ন আব্দুল ওয়াদুদ মাসুম। এছাড়া আরও বক্তব্য দেন লায়ন জিএম মুনজুর রহমান টুকু (প্রোগ্রাম আহ্বায়ক) এবং লায়ন জিএম মোহাম্মদ নাসির খান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ন এজিএম সোহেল রানা এবং প্রেজেন্টার ট্রেইনার হিসেবে সেশন পরিচালনা করেন লায়ন মাহফুজুল হক ক্যালিস। বক্তারা আধুনিক প্রযুক্তি ও টিমওয়ার্কের মাধ্যমে তরুণ সমাজকে আত্মনির্ভরশীল করে তোলার ওপর গুরুত্বারোপ করেন।