ঢাকা | জুন ২১, ২০২৬ - ৪:৫০ পূর্বাহ্ন

শিরোনাম

সোনামসজিদ সীমান্তে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ

  • আপডেট: Saturday, June 20, 2026 - 11:01 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তের একটি পুকুরের ভেতরে ৫৯ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ করেছে।

৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, শুক্রবার রাত ৮ টার সময় ৫৯ বিজিবি ব্যাটালিয়নের

সোনামসজিদ বিওপি’র একটি টহলদল সীমান্ত পিলার ১৮৫/১২-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামস্থ তালতলা নামক স্থানে জনৈক সেতারুল হাজ্বীর পরিত্যাক্ত পুকুরে অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে টহলদল মালিকবিহীন ২০৭ পিস ভারতীয় যানবাহনের  বিভিন্ন যন্ত্রাংশ আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী রুজু শেষে, আটককৃত ভারতীয় যানবাহনের যন্ত্রাংশগুলো চাঁপাইনবাবগঞ্জ কাস্টমসে হস্তান্তর করা হয়।