ঢাকা | জুন ৫, ২০২৬ - ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম

তানোরে ৪শ অসহায় মানুষকে আর্থিক সহায়তা প্রদান

  • আপডেট: Thursday, June 4, 2026 - 10:53 pm

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত আর্থিক সহায়তা দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আদর্শ শিক্ষক সমিতির সভাপতি ড. ওবায়দুল্লাহ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, পৌর জামায়াত নেতা আজহার সরদার, ওয়ার্ড জামায়াত নেতা আফজাল হোসেন প্রমুখ।