রাজশাহীতে চিকিৎসা নিতে এসে কুষ্টিয়ার আব্দুল কুদ্দুস নিখোঁজ, সন্ধানের আকুতি পরিবারের
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ডাক্তার দেখাতে এসে আব্দুল কুদ্দুস (৫৮) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত ১৬ মে (শনিবার) রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত বরেন্দ্র হাসপাতালে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ আব্দুল কুদ্দুস কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত কলিশার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৬ মে আব্দুল কুদ্দুস চিকিৎসার উদ্দেশ্যে কুষ্টিয়া থেকে রাজশাহীর লক্ষ্মীপুর বরেন্দ্র হাসপাতালে আসেন। সেখানে ডাক্তার দেখানোর পর পরীক্ষার রিপোর্ট পাওয়ার পূর্ব পর্যন্ত তিনি হাসপাতাল এলাকাতেই অবস্থান করছিলেন।
কিন্তু পরবর্তীতে রিপোর্টের কাজ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে আর খুঁজে পাননি। হাসপাতাল ও সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
এই ঘটনায় নিখোঁজ আব্দুল কুদ্দুসের পরিবারের পক্ষ থেকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
কোনো সহৃদয়বান ব্যক্তি যদি এই ছবির বা বর্ণনার ব্যক্তির সন্ধান পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানা অথবা নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগের ঠিকানা ও মোবাইল নম্বর: ০১৭৫৬-২৩৫০৭৬ এবং ০১৭১৯-৬৬২১৫৭











