ঢাকা | এপ্রিল ২৮, ২০২৬ - ৩:০২ পূর্বাহ্ন

শিরোনাম

হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে রাসিকের কো-অর্ডিনেশন সভা

  • আপডেট: Tuesday, April 28, 2026 - 12:36 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

সভায় তিনি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

সভায় রাসিক প্রশাসক বলেন, সিটি কর্পোরেশনের স্বাস্থ্যসেবার অনেক সুনাম রয়েছে। হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আপনাদের অভিজ্ঞতা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবা ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে কার্যক্রম বেগবান করতে হবে। আমি বিশ্বাস করি সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা কাজগুলো সফলভাবে বাস্তবায়ন করতে পারবো।

সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, রাজশাহীর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ হাবিবুর রহমান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সাহিদা, রাজশাহীর সিভিল সার্জন ডাঃ মোঃ রাজিউর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিভিশনাল কো-অর্ডিনেটর ডাঃ মোঃ কামরুজ্জামান, রাসিকের সচিব সোহেল রানা, পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগের পরিচালক কস্তরি আমিনা কুইন, রাজশাহী ইসলামী ফাউন্ডেশনের পরিচালকের প্রতিনিধি, রাসিকের তত্ত্ববধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, ইউনিসেফের ন্যাশনাল স্পেশালিষ্ট ডাঃ রেজাউর রহমান, সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ তারিকুল ইসলাম, ভ্যাটানারি সার্জন ফরহাদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া গতকাল রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে স্বাস্থ্য বিভাগের ফাস্ট লাইন সুপারভাইজারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

সভায় তিনি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে যথাযথ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।