রাজশাহীর উন্নয়নে চাই নতুন গতি: প্রতিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে উন্নয়নের ধারা আরও গতিশীল করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার বেলা ৩টার দিকে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের হাতে স্মারকলিপিটি তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক, সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল, যুগ্ম আহ্বায়ক শরিফুল রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক (১) কামরান হাফিজ ইয়ামিন, সাংগঠনিক সম্পাদক (২) মোস্তফা কামাল, যুগ্ম সদস্য সচিব সাদেকুল ইসলাম বিপ্লব, শরিফুল ইসলাম প্রমুখ।











