ঢাকা | মার্চ ২৬, ২০২৬ - ১২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম

বাগমারায় জামায়াত নেতাকে পেটানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট: Wednesday, March 25, 2026 - 10:00 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারার হাট গাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের অধ্যাপক জামায়াতের রুকন সুলতান আলীকে পিটিয়ে জখম করেছে বখাটেরা। এই ঘটনার প্রতিবাদে জামায়তের পক্ষ থেকে গতকাল বুধবার বাগমারা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে আউচপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর আল আমিন লিখিত বক্তব্যে দাবি করেন, পবা উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী (রুকন) অধ্যাপক সুলতান আলীকে গত মঙ্গলবার বিকেলে হাট খুঁজিপুর বাজারে এলাকার কয়েকজন বখাটে পিটিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ ঘটনায় রাতেই এলাকার বখাটে শহিদুল ইসলাম, মিষ্টার ও জেকের আলীর বিরুদ্ধে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়। কিন্তু এখনও কেউ ঘেফতার হয়নি বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের সূরা সদস্য অধ্যক্ষ আশরাফুল হক, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, বাসুপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাইনুল ইসলাম, শুভডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর সাহার আলী, গোবিন্দপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক বাবুল হুসাইন, আউচপাড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাষ্টার আফজাল হোসেন ও নরদাশ ইউনিয়ন জামায়াতের আমীর মমতাজ উদ্দিন প্রমূখ।