পোরশায় আগুনে বাড়ি পুড়ে ছাই, পাশে দাঁড়ালেন ইউএনও
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় অগ্নিকাণ্ডে টিনশেড বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়া পরিবারকে সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে এ সহায়তা দেয়া হয়।
গত সোমবার সন্ধার আগে অগ্নিকাণ্ডে নিতপুর জেলেপাড়ার নঈম উদ্দিনের ছেলে রহমত আলীর দুই রুমের টিনশেড বাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
এটি স্থানীয় প্রশাসনের দৃষ্টিগোছর হলে ইউএনও রাকিবুল ইসলাম তার কার্যালয়ে ডেকে রহমত আলীকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে বরাদ্দকৃত দুই বান্ডিল ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা, দুইটি কম্বল এবং এক প্যাকেট খাবার সামগ্রী প্রদান করেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, প্রকল্প বাস্তাবয়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু উপস্থিত ছিলেন।











