ঢাকা | এপ্রিল ১৫, ২০২৬ - ৯:১০ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহী নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ জনসহ গ্রেপ্তার ১৮

  • আপডেট: Tuesday, March 3, 2026 - 10:19 pm

স্টাফ রিপোর্টার: মহানগরীর কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীসহ অন্যান্য মামলায় ১৮জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়িরা হলেন- পবা থানার বসন্তপুর গ্রামের মকসেদ আলীর ছেলে মিঠু ইসলাম (৩৩); কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার মোড় গ্রামের মাহাবুবুর রহমানের ছেলে নিশার আহম্মেদ সাগর (২৭); বগুড়া জেলার আদমদীঘি থানার সান্তাহার গ্রামের (বতর্মানে বোয়ালিয়া থানার ঘোড়ামারা এলাকায় বসবাসরত) মঞ্জুরুল হকের ছেলে জিম (২৫) এবং রাজপাড়া থানার ভাটাপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে  জনি (৩৬)। সকলেই রাজশাহী মহানগরীতে বসবাস করেন।

গত ১ মার্চ রাত আনুমানিক সাড়ে ১১টায় কর্ণহার থানার ধর্মহাটা এলাকায় পরিচালিত অভিযানে ১ জনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ২ মার্চ রাত আনুমানিক দেড়টায় কাশিয়াডাঙ্গা থানা এলাকায় স্থাপিত পুলিশ চেকপোস্টে তল্লাশি করাকালীন আরও ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

চেকপোস্টে গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ বোতল দেশি মদ উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রয়ের উদ্দেশে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরএমপি বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধে আরো ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৯ জন এবং অন্যান্য মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।