ঢাকা | নভেম্বর ৩০, ২০২৬ - ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের উদ্যোগে মরণোত্তর চেক প্রদান

  • আপডেট: Monday, November 30, 2026 - 12:06 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের উদ্যোগে মরণোত্তর চেক প্রদান করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠার পর এই প্রথম গ্রুপের সকল নারী সদস্যদের সাথে মতবনিমিয় করেছে নব-নির্বাচিত কমিটির সদস্যরা।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রয়াত বাস মালিক জালাল উদ্দিনের পরিবারের হাতে মরণোত্তর সম্মানের ৪ লাখ টাকা চেক হস্তান্তর করা হয়।

জানা গেছে, বর্তমান নব-নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সদকল সদস্যদের সাথে সম্পর্ক উন্নয়নে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এই প্রথম সড়ক পরিবহন গ্রুপের নারী সদস্যদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রায় ৮০ জন নারী সদস্য উপস্থিত ছিলেন। এসময় সড়ক পরিবহন কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশের সৃস্টি হয়। তারা নানা বিষয় সংগঠনের নেতাদের কাছে তুলে ধরেন। সেইসাথে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, সংগঠনের সকল সদস্যের জন্য সবসময় দরজা খোলা। বর্তমান কমিটির সদস্যদের বিপদে আপদে পাশে ছিল, আছে ও আগামীতেও থাকবে। আগামী বছর থেকে মরণোত্তর সম্মাননা ৫ লাখ টাকা দেয়ার ঘোষণা দেন তিনি। পাশাপাশি সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সকলের সহায়তা করেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল।

অনুষ্ঠানে রাজশাহী সড়ক পরিবহন গ্রপের সভাপতি মাহবুবুর রশীদ শান্তনু, সহ-সভাপতি মুরাদ হোসেন ও লতিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবীর, জিল্লুর রহমান ও রাব্বী আহমেদ সজীব এবং কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, সদস্য মজিবর রহমান, শামসুজ্জামান মামুন, শামসুল আলম আক্তার, মনসুর রহমান, শওকত আলী সেন্টু, টারজান আলী, আব্দুল হাদিদ নবাব, নজরুল ইসলাম সোহেল, আবুল বাশার শেরেকুল, সেলিম রেজা ছলিম, সঞ্জয় কুমার হলদার, নাসির উদ্দিন এবং রায়হান মাহমুদসহ সুবিধাভোগী পরিবারের সদস্য ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।