ঢাকায় অনুষ্ঠিত হলো ‘গ্রী বিজনেস মিট ২০২৭’
প্রেস বিজ্ঞপ্তি: শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের ব্র্যান্ড গ্রী-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ‘গ্রী বিজনেস মিট ২০২৭’ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্তের অংশীদার ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রী গ্লোবালের আন্তর্জাতিক বিক্রয় বিভাগের বিক্রয় ব্যবস্থাপক আরস্কো লিয়াও। শুরুতে ইলেকট্রো মার্ট গ্রুপের চেয়ারম্যান নুরুন নেওয়াজ অংশীদার ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান।
গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ নুরুচ্ছাপা পণ্য বিপণনে অংশীদারদের অবদান তুলে ধরেন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নুরুল আমিন গ্রাহকদের কাছে গ্রী এসি পৌঁছে দেওয়ার পেছনে সংশ্লিষ্ট সবার ভূমিকার প্রশংসা করেন।
বিশেষ অতিথি আরস্কো লিয়াও বাংলাদেশে প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে কারখানা স্থাপনের উদ্যোগ, পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার এবং স্থানীয়ভাবে উৎপাদিত এসির মানের বিষয়ে কথা বলেন।











