ঢাকা | নভেম্বর ২৯, ২০২৬ - ১০:৪৪ অপরাহ্ন

শিরোনাম

পোরশা সীমান্তে ভারতীয় নাগরিক আটক

  • আপডেট: Sunday, November 29, 2026 - 10:07 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা সীমান্তের নিতপুর দিয়াড়াপাড়া এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলার নিতপুর সীমান্তের দিয়ারাপাড়া থেকে তাকে আটক করা হয়। আটকৃত ব্যক্তি হলেন ভারতের মালদা জেলার হবিবপুর থানার কাঁঠালবানপুর গ্রামের নাইকি মুর্মূর ছেলে মতিলাল (৩১)। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)

সূত্রে জানা যায়, নিতপুর বিওপির টহল কমান্ডার সুবেদার আব্দুল মান্নানের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সীমান্ত মেইন পিলার ২৩০/১৬-আর থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিয়ারাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মতিলালকে আটক করেন।

তাদের দাবি, আটক ব্যক্তি ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। বিজিবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন।

এ সময় বাংলাদেশে থাকা দালাল চক্রের সদস্যদের মোবাইল নম্বর সংগ্রহের উদ্দেশেও তিনি এসেছিলেন বলে বিজিবিকে জানান। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।