ঢাকা | নভেম্বর ২৯, ২০২৬ - ১১:০৮ অপরাহ্ন

শিরোনাম

দুর্গাপুরে প্রধান শিক্ষককে হাতুড়িপেটা, হাসপাতালে ভর্তি

  • আপডেট: Sunday, November 29, 2026 - 10:29 pm

স্টাফ রিপোর্টার: বিদ্যালয় পরিচালনা কমিটিতে নাম না থাকায় রাজশাহীর দুর্গাপুরে পলাশবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেফাউর রহমানকে (৫০) হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মী সোহেল রানার বিরুদ্ধে।

রোববার সকাল পৌনে নয়টার দিকে স্কুলে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে। আহত প্রধান শিক্ষক নেফাউর রহমান জানান, সম্প্রতি গঠিত বিদ্যালয় পরিচালনা কমিটিতে নাম না থাকায় সোহেল রানা তাঁকে হুমকি দিয়ে আসছিলেন।

রোববার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে স্কুলের কাছাকাছি পৌঁছালে সোহেল রানা তাঁর ওপর হামলা চালান। হাতুড়ির আঘাতে গুরুতর আহত নেফাউর রহমানকে স্থানীয়রা উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন।

দুর্গাপুর থানার ওসি পঞ্চানন্দ সরকার জানান, মারধরের খবর পেয়েছেন, তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।