ঢাকা | নভেম্বর ২৮, ২০২৬ - ১০:৪১ অপরাহ্ন

মান্দায় আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ উদ্বোধন

  • আপডেট: Saturday, November 28, 2026 - 10:00 pm

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় চলতি আমন মৌসুমে সরকারি ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার প্রসাদপুর খাদ্য গুদামে স্থানীয় সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বারি টিপু প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, জেলা চাউল কল মালিক গ্রুপের সাধারন সম্পাদক ফরহাদ হোসেন চকদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারি, প্রসাদপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল সহ গণমাধ্যমকর্মী প্রমূখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারি জানান, চলতি আমন মৌসুমে প্রসাদপুর খাদ্য গুদামে ৯২৯ মেট্রিক টন ধান এবং ১১৩ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৫ টাকা ও প্রতি কেজি চাল ৪৯ টাকায় কেনা হবে।