ঢাকা | নভেম্বর ২৭, ২০২৬ - ১০:২৩ অপরাহ্ন

শিরোনাম

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান

  • আপডেট: Friday, November 27, 2026 - 10:03 pm

পাবনা প্রতিনিধি: কঠোর নিরাপত্তায় ঢাকা থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি নতুন চালান।

শুক্রবার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে প্রবেশ করে ইউরেনিয়ামবাহী গাড়িবহর।

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দের উদ্দেশে রওনা দেয় ইউরেনিয়ামের গাড়িবহর।

সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সড়ক পথে রূপপুরে নেয়া হয় পারমাণবিক জ্বালানি। ঢাকা থেকে রূপপুর পযর্ন্ত ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় সংশ্লিষ্ট জেলাগুলোর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ইউরেনিয়ামের গাড়িবহর নির্বিঘ্নে প্রকল্প এলাকায় পৌঁছানোর লক্ষ্যে সড়কে সব ধরনের যানবাহন এবং জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

প্রকল্প সূত্রে জানা গেছে, এর আগেও কয়েক দফায় রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে পারমাণবিক জ্বালানি ঢাকায় আনা হয়েছে। এসব জ্বালানি কঠোর নিরাপত্তায় সড়ক পথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে নেয়া হয়। চলতি বছরের মধ্যে রাশিয়া থেকে আরও জ্বালানির চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে।