ঢাকা | নভেম্বর ২৭, ২০২৬ - ১০:২৩ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে এসএসসি ১৯৮৬ ব্যাচের বন্ধু মেলা

  • আপডেট: Friday, November 27, 2026 - 10:02 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর নওহাটায় বন্ধু মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী নওহাটা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৬ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে এ বন্ধু মেলা অনুষ্ঠিত হয়।

এ বন্ধু মেলায় ছিলো র‌্যালি, আলোচনা সভা, শিক্ষক সম্মাননা স্মারক প্রদান, ক্রেস্ট বিতরণ, প্রয়াত ও অসুস্থদের প্রতি দোয়া, প্রীতিভোজ, খেলাধুলা, র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। র‌্যাালি শেষে নওহাটা মহিলা ডিগ্রি কলেজ মাঠে ড. শফিকুল ইসলাম বাবুর সরব উপস্থাপনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ৮৬ গ্রুপের ফাউন্ডার এডমিন ফিরোজ আহম্মেদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন এসএসসি ১৯৮৬ ব্যাচের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ড. গাজী সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় বন্ধু সংগঠন প্রণয়ন কমিটির মোহাম্মাদ কামাল গাজী, বন্ধু মেলা ২০২৬-এ সার্বিক সহযোগী মোশাররফ আলী খাঁন, রাজশাহীর শাহাবুদ্দিন বেল্টু।

অনুষ্ঠানে প্রবীণ শিক্ষক সিরাজুল ইসলাম মোল্লা, মারফত উল্লাহ ও ওমর আলীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সহযোগিতায় ছিলেন মাহবুবুর রহমান বাচ্চু, জয়নাল আবেদীন, অধ্যক্ষ সাইফুল ইসলাম, সাইদুর রহমান দুলাল, সেলিম, আসলাম, এরশাদ, আপেল, মাসুম, মল্লিক, উজির প্রমুখ। উপস্থিত ছিলেন রাজশাহী, ঢাকা, জয়পুরহাট, নওগাঁ, পটুয়াখালী, নরসিংদী, মুন্সিগঞ্জ, কুড়িগ্রাম ও পঞ্চগড়ে কর্মরত এসএসসি ১৯৮৬ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।