ঢাকা | নভেম্বর ২২, ২০২৬ - ১০:৫৬ অপরাহ্ন

মোহনপুরে শেফালী হত্যা মামলায় সাবেক স্বামী গ্রেপ্তার

  • আপডেট: Sunday, November 22, 2026 - 10:35 pm

মোহনপুর প্রতিনিধি: মোহনপুর উপজেলার করিশা গ্রামে পানের বরজ থেকে শেফালী বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলায় সাবেক স্বামী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সকালে অভিযান চালিয়ে মোহনপুর থানা পুলিশ ও এসআরবি সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার আব্দুর রাজ্জাক (৫৫) করিশা গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

পুলিশের প্রাথমিক ধারণা, গত শুক্রবার রাতে শেফালী বেগমকে হত্যা করা বাড়ির পাশে পান বরজে ফেলে রাখা হয়। ঘটনার পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে তার সাবেক স্বামী আব্দুর রাজ্জাককে শনাক্ত করে পুলিশ।

রোববার সকালে মোহনপুর থানার অফিসার ইনচার্য আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশ ও এসআরবি সদস্যরা যৌথ অভিযান চালিয়ে করিশা গ্রামের ইমদাদের পান বরজ থেকে তাকে গ্রেপ্তার  করে।

 আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর থানার উপপরিদর্শক আব্দুর রহিম। মোহনপুর থানার ওসি আতিকুর রহমান বলেন, নিহতের সাবেক স্বামী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।