চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুইজন ওই গ্রামের বকুলের স্ত্রী মিলি বেগম (৪৫) ও তার মেয়ে লিমা (১৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে মিলি বেগম দোকান খুলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে বাঁচাতে গিয়ে মেয়ে লিমাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত মা-মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।











