বাঘায় সাজাপ্রাপ্ত আসামি বাবু গ্রেপ্তার
বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় মাসুদ রানা বাবু (৩৮) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাসুদ রানা বাবু বাঘা পৌরসভার মিলিক বাঘা গ্রামের রেজাউল ইসলামের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুর সাথে তার স্ত্রীর বিরোধ থাকায় তার নামে স্ত্রীকে নির্যাতন সহ যৌতুক আইনে আদালতে একটি মামলা চলমান ছিলো। এ মামলায় আদালতের বিচারক স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে তাকে দেড় বছরের সাজা দেন।
এ বষিয়ে বাঘা থানার ওসি সিরাজুল হক বলেন, যৌতুক নিরোধ আইনের ৩ ধারা মোতাবকে বিজ্ঞ আদালত তাকে দেড় বছররে কারাদণ্ড দেন। আদালতের রায় হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সর্বশেষ রোববার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয় ।











