ঢাকা | নভেম্বর ২১, ২০২৬ - ১১:০০ অপরাহ্ন

শিরোনাম

পোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়ি

  • আপডেট: Saturday, November 21, 2026 - 10:04 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় এক সময় সর্বত্রই ছিল মাটির তৈরী বাড়ি। বর্তমান ইট পাথরেরর যুগে মাটির বাড়ি প্রায় বিলিন হতে চলেছে। তারপরেও অনেক গ্রামে এখনও টিকে আছে মাটির তৈরী একতলা, দুইতলা ও তিনতলা বাড়ি। আর এ মাটির তৈরী বাড়িগুলি টিনের ছাউনি দিয়ে শতশত বছর ধরে বসবাস বাস করছেন এ অঞ্চলের মানুষ।

এরকমই মাটির তৈরী একটি তিনতলা বাড়ি দেখা গেছে নিতপুর ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামে। যে বাড়িটি তৈরী করা হয়েছে প্রায় ৪০ থেকে ৪২ বছর আগে। বালিমাটি, বাঁশ, তালগাছের তৈরী তীর ও ছাউনিতে ঢেউটিন ব্যবহার করে নির্মিত ব্যতিক্রমী বাড়িটি এখনো ভাল অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। আধুনিক এ যুগে আধুনিক সব নির্মাণ সামগ্রী ব্যবহার না করে মাটির তৈরি বাড়িটি স্থানীয়ভাবে জনমনে কৌতূহলের সৃষ্টি করেছে। বাড়িটির মালিক প্রয়াত শামসুজ্জোহা।

তিনি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে সহকারী হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে বাড়িটিতে তাঁর দুই ছেলে আতিকুর রহমান সরকার (৩৬) ও ছোট ছেলে বকুল সরকার (২০) পরিবার নিয়ে বসবাস করছেন। এ ছাড়াও দুই মেয়ে রয়েছেন। ছয় কক্ষবিশিষ্ট বাড়িটি নির্মাণে সে সময় প্রায় দেড় লাখ টাকার বেশি ব্যয় হয়েছিল বলে পরিবারের সদস্যরা জানান।

পরিবারের সদস্যরা জানান, তাদের বাবা বেঁচে থাকাকালীন বাড়িটি প্রথম অবস্থায় দুইতলা নির্মাণ করেছিলেন। এসময় তিনি লক্ষ করলেন পাশের এক আত্মীয় তাঁদের বাড়ির চেয়ে উঁচু ভবন নির্মাণ করেছেন। ফলে একরকম অভিমান থেকে বাড়িটি তিনতলায় উন্নীত করেন। তবে তাদের বাবা জীবিত থাকাকালে এই ছয় কক্ষবিশিষ্ট তিনতলা বাড়িতেই বসবাস করতেন। বর্তমানে পরিবারের সদস্যসংখ্যা কম হওয়ায় বাড়িটির নিচতলা বেশি ব্যবহার করা হয়। তবে ২য় তলা ও ৩য় তলা খুব একটা ব্যবহার করা হয়না বলে জানান তারা।

তবে পারিবারের সদস্যরা জানান, শামসুজ্জোহা ২০১১ সালে মারা গেলেও তাঁর স্মৃতি বহন করে দাঁড়িয়ে থাকা বাড়িটি পরিবারের কাছে আবেগ ও ঐতিহ্যের অংশ হিসাবেই তারা ধরেন। গ্রামবাংলার পুরোনো নির্মাণশৈলীর এমন ৩ তলা বাড়ি সচরাচর দেখা যায় না। তবে মাটির বাড়ির নির্মাণকৌশল, ব্যবহৃত উপকরণ ও দীর্ঘস্থায়িত্ব নিয়ে এ উপজেলার গ্রাম গুলিতে এখনও কয়েক হাজার বাড়ি রয়েছে দাড়িয়ে। যে বাড়িতে বসবাস করছেন এ উপজেলার লক্ষাধীক মানুষ।