বগুড়ার দুপচাঁচিয়ায় কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি: ন্যাশনাল ব্যাংক পিএলসি, বগুড়া শাখার উদ্যোগে চার শতাংশ রেয়াতি সুদে সরিষা চাষের জন্য কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপচাঁচিয়া উপজেলার চন্দ্রদিঘি আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এই ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক পিএলসি রাজশাহী আঞ্চলিক প্রধান ও ভাইস প্রেসিডেন্ট রেজুয়ানুল হক।
বগুড়া শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দ্রদিঘি আলিম মাদ্রাসার অধ্যক্ষ নুরু উদ্দিন মোহাম্মদ আব্দুর রহিম শেখ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে কৃষকদের সময়মতো ঋণ পরিশোধ করে পুনরায় ব্যাংকের সুযোগ গ্রহণের আহ্বান জানান। পরে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ৩৫ জন কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে এই সহজ শর্তের কৃষি ঋণ বিতরণ করা হয়।










