ঢাকা | নভেম্বর ৮, ২০২৬ - ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম

রাবি উপাচার্যের সাথে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ও আদিবাসী শিক্ষার্থী প্রতিনিধিদের মতবিনিময়

  • আপডেট: Sunday, November 8, 2026 - 10:38 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাজশাহী মহানগর শাখা ও আদিবাসী শিক্ষার্থীদের প্রতিনিধিদল।

রোববার প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ও আদিবাসী শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি ও সমস্যা সমাধানের আবেদনপত্র উপাচার্যের নিকট পেশ করেন। উপাচার্য মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। মতবিনিময়কালে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম ও দর্শন বিভাগের সভাপতি প্রফেসর মো. আরিফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।