ঢাকা | নভেম্বর ২, ২০২৬ - ১১:৫৫ অপরাহ্ন

শিরোনাম

তানোরে পত্রিকা বিক্রেতা বুলবুলকে সহায়তা প্রদান

  • আপডেট: Monday, November 2, 2026 - 9:37 pm

তানোর প্রতিনিধি: তানোরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সংবাদপত্র বিক্রেতা বুলবুল মেম্বারের পাশে দাঁড়িয়েছে তানোর উপজেলা যুবদল ও সাংবাদিকরা।

সোমবার তানোর প্রেসক্লাব কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে উপজেলা যুবদলের সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সি তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। অপর দিকে একই সময়ে পৃথক ভাবে তানোর প্রেসক্লাবের উদ্যোগে নগদ অর্থ ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁন্দুড়িয়া ইউনিয়নের দেওতলা গ্রামের বাসিন্দা ও সাবেক ওয়ার্ড মেম্বার বুলবুল কিছুদিন আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। দীর্ঘদিনের এই পরিচিত সংবাদপত্র বিক্রেতা বর্তমানে কর্মহীন ও শয্যাশায়ী থাকায় তাঁর পরিবার সাময়িক আর্থিক সংকটে পড়ে। খবর পেয়ে যুবদল নেতা শরীফ উদ্দিন মুন্সি তানোর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নিয়ে তাঁর খোঁজখবর নেন এবং নগদ অর্থ সহায়তা করেন।

 অপর দিকে তানোর প্রেসক্লাবের পক্ষ থেকেও পৃথক ভাবে চাল, ডাল, তেলসহ বিভিন্ন পুষ্টিকর খাদ্যসামগ্রী ও নগদ অর্থ উপহার দেন। এসময় উপস্থিত ছিলেন তানোর প্রেসক্লাবের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন হাজী, তানোর প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক সাইদ সাজু, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আশরাফুল ইসলাম রনজু, সেক্রেটারী দোলোয়ার হোসেন সোহেল, ক্যাশিয়ার সিনিয়র সাংবাদিক ইমরান হোসাইন, অফিস সহায়ক সেতাউর রহমান প্রমুখ।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর সড়ক দুর্ঘটনায় পত্রিকা বিক্রয়ের মটরসাইকেলটি ভেঙে যায় এবং বুলবুলের পা ভেঙে গিয়ে গুরুতর আহত হন। হঠাৎ এই মানবিক সহযোগিতা ও সহানুভূতি পেয়ে আবেগাপ্লুত আহত বুলবুল মেম্বার ও তাঁর পরিবার সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।