ঢাকা | নভেম্বর ২, ২০২৬ - ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম

ডাঃ গোলাম কাজেমের ৩য় মৃত্যুবার্ষিকী পালন

  • আপডেট: Sunday, November 1, 2026 - 10:18 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ গোলাম কাজেম আলীর ৩য় শাহাদাৎবার্ষিকী পালন করা হয়।

রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মডেল ফ্যামেলি প্লানিং কনফারেন্স রুমে শহিদ ডাঃ কাজেম আলী স্মৃতি পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টর’স ফোরাম এর জয়েন্ট সেক্রেটারী ও রাসিক নির্বাচনের মেয়র পদপ্রার্থী অধ্যাপক ডা. মোহম্মদ জাহাঙ্গীর।

এসময় আরো উপস্থিত ছিলেন শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ রেজাউল করিম,  ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ  হাসপাতালের উপাধ্যক্ষ ডাঃ মহিউদ্দিন, হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোর্শেদ জামান মিঞা ও ছাত্র নেতা ইমরান নাজির। আলোচনা সভা শেষে সংক্ষিপ্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।