ঢাকা | নভেম্বর ২, ২০২৬ - ১২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা

  • আপডেট: Sunday, November 1, 2026 - 10:35 pm

স্টাফ রিপোর্টার: আসন্ন ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে রাজশাহী মহানগর বিএনপি।

রোববার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও প্রকাশক মাহফুজুর রহমান রিটন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলীসহ বিভিন্ন থানা, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালন, কেন্দ্রীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।