ঢাকা | নভেম্বর ২, ২০২৬ - ১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩০

  • আপডেট: Sunday, November 1, 2026 - 10:22 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রুনা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

রোববার সকাল ১০টায় তথ্যটি নিশ্চিত করেছেন হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ।

হাসপাতাল সূত্রে জানা যায়, ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত রুনা বেগমকে গত ৩০ অক্টোবর রাত ১২টা ৫৫ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ৩১ অক্টোবর রাত ২টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়। মৃত রুনা বেগম চাঁপাইনবাবগঞ্জের নামোপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় গৃহিণী ছিলেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। বর্তমানে হাসপাতালটিতে মোট ১৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামিম আহমেদ বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৫১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ও ছাড়পত্রের হিসাব অনুযায়ী হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ১০ জন কমেছে।