ঢাকা | অক্টোবর ১০, ২০২৬ - ১১:২০ অপরাহ্ন

নগরীতে বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যানের সমীক্ষা বিষয়ক সভা

  • আপডেট: Saturday, October 10, 2026 - 10:25 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা এবং ড্রেনেজ মাস্টারপ্ল্যান (৩য় পর্যায়) প্রকল্পসমূহের সমীক্ষা বিষয়ক এক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে নগর ভবনের ‘সরিৎ দত্ত শুভ নগর সভাকক্ষে’ এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক  মাহফুজুর রহমান রিটন। এতে অতিথি ছিলেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের উপদেষ্টা ও সাবেক সচিব ড. এ বি আবদুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। সভায় রাজশাহী মহানগরীর সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে চলমান সমীক্ষা কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও পানি নিষ্কাশন ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও টেকসই করার লক্ষ্যে সুনির্দিষ্ট ও যুগোপযোগী পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসিম উদ্দিন আরজু এবং নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইটসহ সিটি কর্পোরেশনের অন্যান্য প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস