ঢাকা | অক্টোবর ৮, ২০২৬ - ১২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন রাবির ২৮ শিক্ষার্থী

  • আপডেট: Wednesday, October 7, 2026 - 10:51 pm

স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে ছয় বছর পর ২০১৯, ২০২০ ও ২০২১ সালের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য মনোনীত দেশের ৪৬৯ জন মেধাবী শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন অনুষদের মোট ২৮ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন।

গত সোমবার (৫ অক্টোবর) ইউজিসির এক বিজ্ঞপ্তিতে মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়। তালিকা অনুযায়ী, রাবির ২০১৯ সালের জন্য ৯ জন, ২০২০ সালের জন্য ৯ জন এবং ২০২১ সালের মনোনয়নে ১০ জন শিক্ষার্থী এই মর্যাদা অর্জন করেছেন।

অনুষদভিত্তিক প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করায় তাদের এই পদকের জন্য মনোনীত করা হয়। মনোনীত প্রতিটি শিক্ষার্থীকে ২২ ক্যারেটের ৪ দশমিক ৫ গ্রাম স্বর্ণ ও ১০ গ্রাম রৌপ্য খচিত একটি পদক এবং একটি সম্মাননা সনদ প্রদান করা হবে। উল্লেখ্য, শিক্ষাজীবনে ভালো ফলাফলে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে ইউজিসি এই পদক প্রদান করে আসছে।

সোনালী/জগদীশ রবিদাস