ঢাকা | অক্টোবর ৪, ২০২৬ - ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম

পুঠিয়ায় টাস্কফোর্সের অভিযানে ২০০ লিটার চোলাই মদ জব্দ

  • আপডেট: Saturday, October 3, 2026 - 10:28 pm

পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়ায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ২০০ লিটারের বেশি প্রস্তুতকৃত চোলাই মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। পরে জব্দ করা চোলাই মদ ও মদ প্রস্তুতের সরঞ্জামাদি জনসম্মুখে ধ্বংস করা হয়।

শনিবার কৃষ্ণপুরের বোনাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকবিরোধী টাস্কফোর্সের সদস্যরা চোলাই মদ প্রস্তুত ও সংরক্ষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালান।

অভিযানকালে ২০০ লিটারের অধিক প্রস্তুতকৃত চোলাই মদ এবং চোলাই মদ তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জামাদি জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত মদ ও মদ তৈরির সরঞ্জামাদি জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযান প্রসঙ্গে পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) বলেন, “সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”

তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে।

সোনালী/জগদীশ রবিদাস