ঢাকা | অক্টোবর ৩, ২০২৬ - ১১:২১ অপরাহ্ন

শিরোনাম

চারঘাটে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ

  • আপডেট: Saturday, October 3, 2026 - 10:28 pm

চারঘাট প্রতিনিধি: চারঘাট পৌরসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং শিক্ষার্থীদের মধ্যে জার্সি ও ক্রীড়াসামগ্রী বিতরণ করেছেন চারঘাট পৌরসভার মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান জুয়েল।

শনিবার পৌরসভার বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে চারঘাট পৌরসভার একটি মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে জার্সি ও ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়।

এ ছাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে একটি অসহায় ও গৃহহীন পরিবারের জন্য গৃহনির্মাণ সামগ্রী প্রদান করেন আসাদুজ্জামান জুয়েল। এতে পরিবারটির মাথা গোঁজার ঠাঁই তৈরির উদ্যোগে সহায়তা করা হয়। এরপরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আন্ধারীপাড়ায় স্থানীয় নারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় এলাকার বিভিন্ন সমস্যা, নারীদের প্রয়োজন ও স্থানীয় উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ সময় নারীরা তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

আসাদুজ্জামান জুয়েল বলেন, মানুষের পাশে থেকে কাজ করতে চাই। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, অসহায় মানুষের সহযোগিতা করা এবং নারীদের মতামতকে গুরুত্ব দেয়া এসব উদ্যোগ অব্যাহত থাকবে। কর্মসূচিগুলোতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, নারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস