ঢাকা | অক্টোবর ৩, ২০২৬ - ১২:০২ পূর্বাহ্ন

শিরোনাম

নগরীর বোসপাড়া নিবাসি ওবাইদুল্লাহ’র স্ত্রীর ইন্তেকাল

  • আপডেট: Friday, October 2, 2026 - 10:27 pm

স্টাফ রিপোর্টার: নগরীর বোসপাড়া নিবাসি সাইন্স ল্যাবের অবসরপ্রাপ্ত প্রধান হিসাব কর্মকর্তা মো. ওবাইদুল্লাহ এর স্ত্রী গুল কানিজ ফাতিমা শুক্রবার সকালে অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি — রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে মরহুমা দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

শুক্রবার বাদ আছর টিকাপাড়া গোরস্থানে জানাজার নামাজ শেষে দাফন কার্য সম্পন্ন করা হয়। জানাজায় দৈনিক সোনালী সংবাদ এর সম্পাদক মো. লিয়াকত আলীসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মরহুমা দৈনিক সোনালী সংবাদ এর সাবেক কর্মকর্তা আব্দুর রহমানের মেজ ভাবি ছিলেন।