ঢাকা | অক্টোবর ৩, ২০২৬ - ১২:০২ পূর্বাহ্ন

শিরোনাম

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে আরো দু’টি নতুন বিভাগ চালু হচ্ছে

  • আপডেট: Friday, October 2, 2026 - 10:23 pm

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ২০২৬ -২০২৭ শিক্ষাবর্ষ থেকে খোলা হচ্ছে আরো দুটি নতুন অনুষদ। বিভাগ দু’টি হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ইংরেজি। বিষয় দুটির সম্ভাব্যতা যাচাই করতে শুক্রবার বিশ্ববিদ্যালয়ে আসেন বাংলাদেশ বিশ্ব বিদ্যালয় মঞ্জুরী কমিশনের একটি টিম।

এই টিমের – নেতৃত্ব দিয়েছেন বিশ্ব বিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. মোঃ আসলাম হোসেন। কমিটির অন্যা সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের অতিরিক্ত পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগ) এবং সিনিয়র সহকারী পরিচালক নূর ইসলাম চৌধুরী। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী’র সভাপতিত্বে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. মোঃ আসলাম হোসেন।

এসময় নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মোঃ ফজলে হুদা বাবুল, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডকেট সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু, জেলা বিএনপি’র সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. ইকবাল আজিজ খান, রাঃ বিঃ ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস