ঢাকা | অক্টোবর ৩, ২০২৬ - ১২:০২ পূর্বাহ্ন

শিরোনাম

জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের নতুন কমিটি গঠন

  • আপডেট: Friday, October 2, 2026 - 10:36 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসলাম-উদ-দৌলাকে সভাপতি এবং সামাজিক সংগঠক সালাউদ্দিন মিন্টুকে সাধারণ সম্পাদক করে সামাজিক সংগঠন ‘জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ’-এর ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টস্থ রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

ঘোষিত কমিটিতে জননেতা আতাউর রহমানের নাতি এবং স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাবের সদ্যপ্রয়াত সভাপতি সাইদুর রহমানের ভাগ্নে, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরফিন রহমান কনককে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির পরিচালনা সহজতর করতে ৫ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

উপদেষ্টা পরিষদে রয়েছেন—রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য, সাবেক সাধারণ সম্পাদক ও সুজন রাজশাহীর সভাপতি আহমদ সফিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট হোসেন আলী পেয়ারা, জননেতা আতাউর রহমান ট্রাস্টের চেয়ারম্যান আফরোজি রহমান খেলনা (পদাধিকারবলে) এবং জননেতা আতাউর রহমান ট্রাস্টের সদস্য সচিব মাসুদ রানা সরকার (পদাধিকারবলে)।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি অ্যাডভোকেট শিরাজী শওকত সালেহীন এলেন, ওয়ালিউর রহমান বাবু, ডা. রোকনুজ্জামান রিপন ও মাসুজ্জামান কাজল; যুগ্ম সাধারণ সম্পাদক নূরে ইসলাম মিলন, সেলিম রেজা ও জাওয়াদ আহমেদ রাফী; কোষাধ্যক্ষ আল-আমিন হোসেন; প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মনজিলা।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন—কাজী রকিব উদ্দিন, ড. ইবরাহিম হোসেন, মাজেদুর রহমান, ইউসুফ আলী, রাজিব আলী রাতুল, মেহেদী হাসান তুলিপ, মোছা. জুথি ও আইয়ুব আলী তালুকদার।

সোনালী/জগদীশ রবিদাস