ঢাকা | অক্টোবর ২, ২০২৬ - ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম

শিল্প মন্ত্রণালয়ের অধীনে রাজশাহীতে চাকরির সুযোগ

  • আপডেট: Friday, October 2, 2026 - 10:33 pm

স্টাফ রিপোর্টার: শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (এসএমই) ফাউন্ডেশনে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠানটিতে সেন্টার ইনচার্জ কাম অপারেটর এবং সহকারী অপারেটর—এই দুই ক্যাটাগরির পদে কর্মী নিয়োগ দেয়া হবে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট পদসংখ্যা উল্লেখ না করা হলেও বিজ্ঞাপিত পদগুলোতে রাজশাহী বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে।

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট পাদুকাশিল্পে প্রার্থীদের ন্যূনতম ৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বিশেষ করে কাটিং অপারেশনের আওতায় ফোর-কলাম বিম কাটিং প্রেস, লেদার স্ট্র্যাপ কাটিং ও টার্নিং আর্মসহ হাইড্রোলিক সুইং আর্ম কাটিং মেশিন চালনায় পারদর্শিতা থাকতে হবে।

অথবা ফেব্রিকেশন ও ফিটিং অপারেশনের স্কাইভিং, স্ট্যাম্পিং, নাম্বারিং ও হাইড্রোলিক এমবোসিং মেশিন পরিচালনায় দক্ষ হতে হবে।

এ ছাড়া ক্লোজিং অপারেশনের হেভি ডিউটি জিগজ্যাগ ও সিলিন্ডার বেড সেলাই মেশিন কিংবা লাস্টিং ও ফিনিশিং অপারেশনের ইউনিভারসাল সোল বন্ডিং, সোল প্রেসিং, ব্রাশিং এবং হিট সেটিং ও হিট অ্যাক্টিভেশন মেশিনের কাজে অভিজ্ঞ প্রার্থীরা আবেদনের যোগ্য হবেন।

নিয়োগপ্রাপ্ত কর্মীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। তাদের চূড়ান্ত কর্মস্থল হবে রাজশাহী জেলার চারঘাট উপজেলার কালুহাটিতে পাদুকাশিল্পের উন্নয়নে স্থাপিত কমন ফ্যাসিলিটি সেন্টারে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে কুরিয়ার বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনের নির্ধারিত ফরমটি এসএমই ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে অথবা সরাসরি অফিস থেকে এর হার্ডকপি সংগ্রহ করা যাবে।

আগামী ১০ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে “ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন, পর্যটন ভবন (লেভেল ৬-৭), ই-৫/সি-১, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭” ঠিকানায় আবেদনপত্র পৌঁছাতে হবে।

সোনালী/জগদীশ রবিদাস