ঢাকা | অক্টোবর ৩, ২০২৬ - ১২:০২ পূর্বাহ্ন

শিরোনাম

আয়-ব্যয়ের হিসাব প্রকাশ ও দ্রুত নির্বাচনের দাবি রাজশাহীর মোটর শ্রমিকদের

  • আপডেট: Friday, October 2, 2026 - 10:40 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২০১৩, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের আয়-ব্যয়ের সুষ্ঠু হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন সংগঠনের সাধারণ শ্রমিকরা।

একই সাথে এই আয়-ব্যয়ের হিসাব শ্রমিকদের সামনে উপস্থাপনের পর দ্রুত নির্বাচন আয়োজনেরও জোর দাবি তুলেছেন তারা।

এ লক্ষ্যে বিএনপি-র রাজশাহী মহানগর সভাপতি মামুনুর রশিদ মামুনের কাছে তাদের এই দাবি জানান শ্রমিকরা।

শ্রমিক নেতারা বলেন, দীর্ঘদিন ধরে সংগঠনের বিপুল অঙ্কের আয়-ব্যয়ের হিসাব নিয়ে সাধারণ শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ ও নানা প্রশ্ন রয়েছে। সংগঠনের স্বচ্ছতা ফিরিয়ে আনতে ওই নির্দিষ্ট বছরগুলোর আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা অত্যন্ত জরুরি। হিসাব-নিকাশ পরিষ্কার করার পরই কেবল সাধারণ শ্রমিকদের মতামতের ভিত্তিতে নির্বাচন আয়োজন করে নতুন নেতৃত্ব গঠন করতে হবে।

দাবি জানানোর সময় রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি হামিদুল আলম সাজু, সাবেক কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম জনি, সাবেক দপ্তর সম্পাদক ফেরদৌস ইসলাম বাবু, কার্যকরী সদস্য আলমগীর ও আমজাদ আলীসহ সংগঠনের বিপুলসংখ্যক সাধারণ শ্রমিক উপস্থিত ছিলেন।

এ সময় শ্রমিকরা তাদের উত্থাপিত দাবিসমূহ দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপ আহ্বান জানান।

সোনালী/জগদীশ রবিদাস