ঢাকা | অক্টোবর ২, ২০২৬ - ১২:২০ পূর্বাহ্ন

শিরোনাম

নির্মাণাধীন তিনটি ফ্লাইওভারের কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

  • আপডেট: Thursday, October 1, 2026 - 10:23 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন তিনটি ফ্লাইওভারের অগ্রগতি পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

বৃহস্পতিবার দুপুরে তিনি নগরীর বন্ধগেট, নতুন বিলসিমলা ও হড়গ্রাম রেলক্রসিং এলাকায় চলমান এ নির্মাণকাজ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে রাসিক প্রশাসক ফ্লাইওভারগুলোর নির্মাণকাজের বর্তমান অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। কাজের গুণগত মান শতভাগ বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেন তিনি।

কর্মসূচির শুরুতে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন নগরীর বন্ধগেট রেলক্রসিংয়ে নির্মাণাধীন ফ্লাইওভার এলাকায় যান এবং কাজের অগ্রগতি খতিয়ে দেখেন।

এরপর তিনি পর্যায়ক্রমে নতুন বিলসিমলা রেলক্রসিং এবং হড়গ্রাম রেলক্রসিংয়ে নির্মাণাধীন ফ্লাইওভার দুটির কাজ পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী আসিফুল হাবিব নিবিড়, সহকারী প্রকৌশলী সজিবুর রহমান, সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান মারুফ, সহকারী প্রকৌশলী সাকিব আরাফাত বিহগসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রকৌশলী ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজারগণ উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস