ঢাকা | অক্টোবর ২, ২০২৬ - ১:১১ পূর্বাহ্ন

শিরোনাম

বদলগাছীতে সাংবাদিক পরিবারের পাশে দাঁড়ালেন এমপি ফজলে হুদা

  • আপডেট: Thursday, October 1, 2026 - 10:18 pm

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: প্রয়াত সাংবাদিক আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। তাঁর পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে এক লাখ টাকা আর্থিক সহায়তা।

সম্প্রতি বদলগাছী প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি সানজাদ রয়েল সাগর ও সাধারণ সম্পাদক আবু জর গিফারীর হাতে ওই অর্থ তুলে দেন সংসদ সদস্য ফজলে হুদা।

পরে সেই টাকা পৌঁছে যায় প্রয়াত সাংবাদিক আবু সাঈদের স্ত্রী কামরুন নাহার (জয়নব) ও কনিষ্ঠ ছেলে সিজান সিদ্দিকের হাতে।

বদলগাছী উপজেলার চাংলা ডাঙ্গিরকুল এলাকার বাসিন্দা আবু সাঈদ প্রায় দুই যুগের মতো সময় ধরে সাংবাদিকতা করেছেন।

কর্মজীবনে জাতীয় দৈনিক আজ ও আগামীকাল, দৈনিক সংবাদ ও দৈনিক আজকালের খবর পত্রিকায় কাজ করেছেন। ২০২৪ সালের ১৮ ডিসেম্বর বিকেলে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। আকস্মিক এই মৃত্যুতে পরিবারটি হারায় তাদের অভিভাবক।

আবু সাঈদের মৃত্যুর পর সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তাঁর পরিবারের খোঁজখবর নেন। সম্প্রতি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন। সেই আশ্বাসেরই বাস্তব রূপ হিসেবে দেয়া হলো এক লাখ টাকা।

সহকর্মীদের কাছে আবু সাঈদ ছিলেন দীর্ঘদিনের সহযোদ্ধা। তাঁর মৃত্যুতে বদলগাছীর সাংবাদিকতায় তৈরি হয়েছে একটি শূন্যতা। তবে তাঁর লেখা, সংবাদকর্মী হিসেবে তাঁর পথচলা এবং মানুষের কথা তুলে ধরার স্মৃতি এখনো সহকর্মীদের মনে রয়ে গেছে।

সোনালী/জগদীশ রবিদাস