ঢাকা | অক্টোবর ২, ২০২৬ - ১:১১ পূর্বাহ্ন

শিরোনাম

বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট: Thursday, October 1, 2026 - 10:13 pm

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে সাঈদ হোসেন নামে দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার জোনাইল ইউনিয়নের কুশমাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাঈদ কুশমাইল গ্রামের শাকিল হোসেনের ছেলে।

জোনাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাসেল জানান, বিকালে শিশুটিকে বাড়ির আঙ্গিনায় খেলতে দিয়ে তার মা গৃহস্থালী কাজ করছিলেন। কিছুক্ষণ পরে তাকে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

এক পর্যায়ে বাড়ির পাশের ডোবায় তার অচেতন দেহ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে স্বজনরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনালী/জগদীশ রবিদাস