ঢাকা | অক্টোবর ১, ২০২৬ - ১১:৩৩ অপরাহ্ন

শিরোনাম

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে যুবকে ৬ মাসের কারাদণ্ড

  • আপডেট: Thursday, October 1, 2026 - 10:13 pm

পুঠিয়া প্রতিনিধি: বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার ভালুকগাছি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন ভালুকগাছির শুকুর আলীর পুত্র ইউনুস। অভিযান শেষে আটক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, মাদক বিক্রেতা ও মাদকসেবীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যুবসমাজ ও সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।